Logo
প্রিন্টের তারিখ ও সময়: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন | প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১, ২০২৬

রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ পরিদর্শন করলেন দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের প্রতিনিধি দল

রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ পরিদর্শন করলেন দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের প্রতিনিধি দল
স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণ ও মানসম্মত স্কাউটিং কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস, রংপুর সদর উপজেলার আওতাধীন রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ পরিদর্শন করেছে দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রংপুর সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের নিউ শালবন এলাকায় অবস্থিত রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপের কার্যালয় ও ডেন পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা।

পরিদর্শক দলে ছিলেন দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের কমিশনার মোঃ আখতারুজ্জামান, আঞ্চলিক স্কাউটসের সম্পাদক *আবু সাঈদ, স্কাউটসের আঞ্চলিক  পরিচালক সত্যরঞ্জন বর্মন এবং রংপুর জেলা স্কাউটসের উপপরিচালক রাসেল আহমেদ।

রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক রেজওয়ান হোসেন সুমন ও সভাপতি প্রফেসর ড. আরেফিনা বেগম এর আমন্ত্রণে  এসময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক উপপকমিশনার (গার্ল ইন স্কাউট) আলেয়া খাতুন, আঞ্চলিক নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল আলম প্রামাণিক, জেলা স্কাউট কমিশনার মাহবুবার রহমান, জেলা স্কাউটসের সহকারী কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) মোঃ ইকবাল হোসেন এবং রংপুর সদর উপজেলার কাব লিডার রেজাউল হক।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপের ট্রুপ মিটিং পরিচালনা কার্যক্রম, উপদল কর্নার এবং স্কাউটিং কার্যক্রম পরিচালনার জন্য গ্রুপের বিভিন্ন ধরনের স্কাউটিং  রেজিস্টার বই পরিদর্শন করেন।

এ সময় তারা গ্রুপের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও মানসম্মতভাবে পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রতিনিধি দলের সদস্যরা রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপের চলমান কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।